২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত ছাত্রের ভাইকে চাকরি দেবে ঢাবি কর্তৃপক্ষ

সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিল্লাল হোসেনের বড় ভাইকে বিশ্ববিদ্যালয়ে চাকরি এবং তার পরিবারকে দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিল্লাল হোসেনের বড় ভাইকে বিশ্ববিদ্যালয়ে চাকরি এবং তার পরিবারকে দুই লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ' আয়োজিত শোক র‌্যালি ও মানববন্ধনপরবর্তী সমাবেশে এ কথা জানান ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, "মেধাবী ছাত্র বিল্লালের মৃত্যুতে ছাত্র-ছাত্রীরা যেসব দাবি তুলেছে তা শতভাগ যৌক্তিক। তবে নিজেদের নিরাপত্তার স্বার্থে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।" গত ২৬ অক্টোবর রাস্তা পারাপারের সময় বিমানবন্দর চত্তরে তুরাগ সার্ভিসের একটি বাসচাপায় বিল্লাল হোসেন নিহত হন। অপরাজেয় বাংলা থেকে শুরু হওয়া শোক র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। র‌্যালি শেষে রাজু ভাস্কর্যের মানববন্ধনে শিক্ষার্থীরা সাতদফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয়। দাবির মধ্যে রয়েছে