২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নন-ক্যাডার: নিয়োগ না দিলে আমরণ অনশন

২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা নভেম্বর মাসের মধ্যে নিয়োগ দাবি জানিয়েছে। অন্যথায় তারা আমরণ অনশনে যাওয়ার কথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 10:13 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীরা নভেম্বর মাসের মধ্যে নিয়োগ দাবি জানিয়েছে। অন্যথায় তারা আমরণ অনশনে যাওয়ার কথা বলেছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মুনীর চৌধুরী সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানায়, দাবি মানা না হলে তারা আগামী ১ ডিসেম্বর থেকে আমরণ অনশন করবে। সংবাদ সম্মেলনে প্রার্থীরা বলেন, "২৯তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে গেলে ২৮তম বিসিএসের ২৭০০ জন নন-ক্যাডার প্রার্থীর নিয়োগ দেওয়া সম্ভব হবে না। অথচ বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক নন-ক্যাডার পদ খালি থাকলেও আমাদের মধ্য থেকে তা পূরণ করা হচ্ছে না।" প্রার্থীরা আরো বলেন, "এ সরকার ক্ষমতায় আসার আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি পরিবারকে চাকরি দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিলেন। অথচ ২৮তম বিসিএসের ২৭০০ নন-ক্যাডার প্রার্থী এখনও বেকার রয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬০৬ ঘ.