ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার দুপুরে প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানিয়েছেন।
তিনি বলেন, ফলাফল বিশ্ববিদ্যালযের ওয়েবসাইট www.jnu.ac.bd থেকে জানা যাবে।
'বি' ইউনিটে ৬৪৫টি আসনের বিপরীতে ২৩ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয় আট হাজার ১২৬ জন।
কলা অনুষদে উত্তীর্ণ হয় সাত হাজার ৪৫২ জন, বিজ্ঞান অনুষদে ৪৫৩ জন, বাণিজ্য অনুষদে ২২১ জন উত্তীর্ণ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৫১৫ ঘ.
bdnews24