২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিএড কোর্সে ভর্তি শুরু মঙ্গলবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড (প্রফেশনাল) কোর্সে ভর্তি অনলাইনে ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ভর্তি শেষ হবে ৩০ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড (প্রফেশনাল) কোর্সে ভর্তি অনলাইনে ২ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ভর্তি শেষ হবে ৩০ নভেম্বর। রোববার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে অনুমোদিত টিচার্স ট্রেনিং কলেজে নির্ধারিত ফি জমা দিয়ে ২ নভেম্বর থেকে www.nu-bsc.info ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফরমের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ২৮ ডিসেম্বর এবং ক্লাশ শুরু হবে ১ জানুয়ারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৯১৯ ঘ.