২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ভর্তি পরীক্ষার রোববারের আসন বিন্যাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার রোববারের আসন বিন্যাস জানানো হয়েছে। শনিবার ভর্তি পরীক্ষা শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার রোববারের আসন বিন্যাস জানানো হয়েছে। শনিবার ভর্তি পরীক্ষা শুরু হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার হলে মোবাইল ফোন বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। দ্বিতীয় দিন পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মূল ক্যাম্পাসের বাইরেও পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দ্বিতীয় দিনের পরীক্ষার্থী মোট ৫৪ হাজার ২০৯ জন। এর মধ্যে এ-১ ইউনিটে ৬,৪৫৪, এ-২ ইউনিটে ৭,৮২০, ই-১ ইউনিটে ২০,৬৩৫ এবং ই-২ ইউনিটে ১৯,৩০০ জন শিক্ষার্থী অংশ নেবে। সকাল ৯টা থেকে এ-১ ইউনিট, ১১টা থেকে এ-২ ইউনিট, দুপুর ১টা থেকে ই-১ ইউনিট এবং বিকাল সাড়ে ৩টা থেকে ই-২ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ-১ (বাংলা) ইউনিটের রোল নম্বর ০০০০১-০১৪৮২ শহীদুল্লাহ কলাভবন; ০১৪৮৩-০২৮১৪ মমতাজউদ্দিন কলাভবন; ০২৮১৫-০৩৩৪০ সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন; ০৩৩৪১-০৬০৫৬ রবীন্দ্র কলাভবন এবং ০৬০৫৭-০৬৪৯৮ -এর পরীক্ষা তৃতীয় বিজ্ঞানভবনে অনুষ্ঠিত হবে। এ-২ (ইংরেজি) ইউনিটের রোল নম্বর ০০০০১-০১৫৮৫ শহীদুল্লাহ কলাভবন, ০১৫৮৬-০৩১৯৫ মমতাজউদ্দিন কলাভবন, ০৩১৯৬-০৪০৭৫ সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, ০৪০৭৬-০৭২৮৫ রবীন্দ্র কলাভবন ও ০৭২৮৬-০৭৮৯৬ -এর পরীক্ষা হবে তৃতীয় বিজ্ঞানভবনে। ই-১ (অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, নৃ-বিজ্ঞান এবং ফোকলোর) ইউনিটের রোল নম্বর ০০০০১-০১৩৯০ রাবি স্কুলভবন, ০১৩৯১-০১৭১০ রাবি নার্সারি স্কুল ভবন, ০১৭১১-০৩৪৭৫ মমতাজউদ্দিন কলাভবন, ০৩৪৭৬-০৫১০৫ শহীদুল্লাহ কলাভবন, ০৫১০৬-০৬০২০ সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, ০৬০২১-০৯২৮০ রবীন্দ্র কলাভবন, ০৯২৮১-১০১৫০ প্রথম বিজ্ঞানভবন, ১০১৫১-১১৯৩৫ দ্বিতীয় বিজ্ঞানভবন, ১১৯৩৬-১৪৩৪৫ তৃতীয় বিজ্ঞানভবন, ১৪৩৪৬-১৪৯৬০ চতুর্থ বিজ্ঞানভবন, ১৪৯৬১-১৫৩৯৫ কৃষি অনুষদ ভবন, ১৫৩৯৬-১৫৬৩৫ চারুকলা ভবন এবং ১৫৬৩৬-২০৬৯৯ -এর পরীক্ষা রাজশাহী কলেজে অনুষ্ঠিত হবে। ই-২ (রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন এবং ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট) ইউনিটের রোল নম্বর ০০০০১-০১৪৭২ রাবি স্কুলভবন, ০১৪৭৩-০৩১৩২ মমতাজউদ্দিন কলাভবন, ০৩১৩৩-০৪৭৬৪ শহীদুল্লাহ কলাভবন, ০৪৭৬৫-০৫৫৪৪ সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, ০৫৫৪৫-০৮৭৯৯ রবীন্দ্র কলাভবন, ০৮৮০০-০৯৬৭৫ প্রথম বিজ্ঞানভবন, ০৯৬৭৬-১১৬২২ দ্বিতীয় বিজ্ঞানভবন, ১১৬২৩-১৪০৩৭ তৃতীয় বিজ্ঞানভবন, ১৪০৩৮-১৪৭১৭ চতুর্থ বিজ্ঞানভবন, ১৪৭১৮-১৪৯৪৬ চারুকলা ভবন, ১৪৯৪৭-১৫৩০০ কৃষি অনুষদ ভবন এবং ১৫৩০১-১৯৩০০ -এর পরীক্ষা হবে রাজশাহী কলেজে। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ, আবাসিক হল ও পরীক্ষা কেন্দ্রের কাছে নোটিশ বোর্ডেও আসন বিন্যাস ও সময়সূচি টানানো থাকবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এবার বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ১৭টি ইউনিটে ৩ হাজার ৩৭০টি আসনের বিপরীতে ১ লাখ ৭৩ হাজার ৩১৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে। প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ৫১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২১৬ ঘ