২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্কুট খেয়ে আরো ৩১ শিক্ষার্থী অসুস্থ

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুট খেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরো ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

গাইবান্ধা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রকল্পের বিস্কুট খেয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আরো ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বিস্কুট খায়। এরপরই এই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ জানান। মাথা ঘোরা, পেট ব্যথা, বমি বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দেওয়ায় তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে