২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম কলেজ অধ্যক্ষকে অবরোধ

নতুন আবাসিক বহুতল ভবন নির্মাণের দাবিতে বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 11:48 AM

Updated : 25 Aug 2022, 07:29 PM

বরিশাল, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন আবাসিক বহুতল ভবন নির্মাণের দাবিতে বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্ররা। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কলেজের কবি জীবনানন্দ দাস ছাত্রাবাসের (হিন্দু হোস্টেল) ছাত্ররা অধ্যক্ষ ড. ননী গোপাল দাসকে কক্ষের ভেতর রেখে তালা লাগিয়ে দেয়। হিন্দু হোস্টেলের আবাসিক ছাত্র জাসদ সমর্থিত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সিদ্ধার্থ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জরাজীর্ণ টিনসেড ভবনে কয়েক হাজার ছাত্রকে দুর্দশার মধ্যে থাকতে হচ্ছে। দীর্ঘদিন ধরে ছাত্ররা আবাসিক বহুতল ভবন নির্মাণের জন্য আন্দোলন করে আসছে। কিন্তু ভবন নির্মাণের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কোতয়ালি মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, কলেজের উন্নয়নমূলক কাজে ১৩ কোটি টাকা বরাদ্দ দিয়ে কর্তৃপক্ষ নতুন দুটি একাডেমিক ভবন ও একটি ছাত্রী হোস্টেল নির্মাণের সিদ্ধান্ত নেয়-এমন খবর পেয়ে জীবনানন্দ দাস ছাত্রাবাসের ছাত্ররা দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা অধ্যক্ষকে তার কক্ষে অবরোধ করে রাখে। ওসি জানান, পরে ননী গোপাল দাস ভবন নির্মাণের প্রতিশ্র"তি দিলে দুপুর ২টার দিকে ছাত্ররা তালা খুলে দেয়। ননী গোপাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদের দাবি যৌক্তিক। আমরা ভবন নির্মাণের জন্য প্রকল্প পাঠিয়েছি। এখনও বরাদ্দ পাইনি। ১৩ কোটি টাকার যে বরাদ্দ এসেছে সেই প্রকল্পের তালিকা মন্ত্রণালয়ে অনেক আগে জমা দেওয়া ছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭৪৯ ঘ.