ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর।
বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
১৮ অক্টোবর থেকে অনলাইনে ভর্তির আবেদনপত্র পূরণ শুরু হয়েছে, যা ৭ নভেম্বর পর্যন্ত চলবে।
১৭ ডিসেম্বর সকাল ১১টায় সারাদেশে একযোগে পরীক্ষা শুরু হবে।
মানবিক বিভাগের শিক্ষার্থীরা www.nu-ba.info, ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা www.nu.bbs.info, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা www.nu-bsc.info- ওয়েবসাইটে ভর্তির জন্য আবেদন করতে পারবে বলে তথ্য বিবরণীতে বলা হয়।
অনলাইনে আবেদন ফরম পূরণ করে তা প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি কলেজে জমা দিতে হবে। যারা এখনো প্রিন্ট কপি জমা দেয়নি, তাদের শিগগিরই তা জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/২১২০ ঘ.
bdnews24