ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উত্ত্যেক্তের প্রতিবাদকারী নাটোরের কলেজ শিক্ষক মিজানুর রহমানকে হত্যার প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবিতে বুধবার দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়েছে।
এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, শোক মিছিল, শোক সভা ও মানববন্ধন।
এছাড়া মিজানুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ ওই শিক্ষকের বাড়িতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন।
গত ১২ অক্টোবর নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়নের প্রভাষক মিজানুর রহমানের (৩৬) উপর হামলা চালায় উত্ত্যক্তকারী দুর্বৃত্তরা। এরপর থেকে তিনি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। গত শনিবার (২৩ অক্টোবর) গভীররাতে চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
নাটোর: জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্ট নাটোর জেলা শাখা নাটোরে শোক মিছিল করেছে। সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শোক মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার বাসস্ট্যান্ডে ফিরে এসে শোক সভায় মিলিত হয়।
এতে অংশ নেয়- বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক-কর্মচারী, নাটোর এনজিও এসোসিয়েশন, বাংলাদেশ মহিলা পরিষদ এবং আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা।
এছাড়া ইভটিজিংয়ের প্রতিবাদে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের একটি সাইকেল র্যালিও এই শোক মিছিলে মিলিত হয়।
বাকশিস নাটোর জেলা শাখা সভাপতি দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা মো. হাসেম আলী , আব্দুল হাকিম, মো. সেলিম, আব্দুস সালাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামা বসাক ও জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসম মুক্তাদির তিতাস।
এদিকে মিজানুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন।
দুপুরে নাটোরের জেলা শিক্ষা অফিসার ইব্রাহীম খলিলুল
bdnews24