ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র বিল্লাল হোসেনের পবিবারকে উপযুক্ত ক্ষতিপূরণসহ সাত দফা দাবি আদায়ে বুধবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে সাতদিনের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।
তাদের দাবিগুলোর মধ্যে অনতিবিলম্বে বিল্লালকে হত্যাকারী বাসচালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সরকারের পক্ষ থেকে তার পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করা, বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচলের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার করা, দুর্ঘটনা এড়াতে ঢাবি ক্যাম্পাসে অননুমোদিত সব যানবাহন নিষিদ্ধ করা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও রয়েছে।
মঙ্গলবার এক আত্মীয়কে বিদায় জানাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন বিল্লাল। ফেরার পথে বিমানন্দর সড়কে গাড়িচাপায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের
bdnews24