২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সুমিতমো কর্পোরেশন বৃত্তি' পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী জাপানের 'সুমিতমো কর্পোরেশন বৃত্তি' পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী জাপানের 'সুমিতমো কর্পোরেশন বৃত্তি' পেয়েছেন। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে ঢাকাস্থ জাপানী রাষ্ট্রদূত তামোতসু শিনোতসুকা শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। ২০০৫-২০০৬, ২০০৬-২০০৭, ২০০৭-২০০৮ এবং ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা হয় এসব মেধাবীদের। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, সুমিতমো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মাসাহিকো সুগিয়ামা ও ডেপুটি জেনারেল ম্যানেজার আলী এরশাদ। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার জীবন কুমার মিশ্র। উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের মানুষ মেধাবী, সৎ ও দেশপ্রেমিক। অনুপ্রেরণা ও উৎসাহ প্রদানের মাধ্যমে এই জনগোষ্ঠীর মেধার বিকাশ ঘটানো সম্ভব। তিনি বর্তমান পরিবর্তনশীল বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। জাপানী রাষ্ট্রদূত তামোতসু শিনোতসুকা বলেন, জাপানী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশী প্রতিষ্ঠানের এ ধরনের সম্পর্ক দুদেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরো জোরদার করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২১১৪ ঘ.