জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পরীক্ষা রোববার সকালে শুরু হয়েছে। চলবে আগামী বুধবার (২৭ অক্টোবর) পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের এ ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ৭৬ জন শিক্ষার্থী।
জানা গেছে, ২০১০-২০১১ শিক্ষবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ১ হাজার ৬০৬টি আসনের বিপরীতে ১ লাখ ২১ হাজার ৯১৮টি আবেদনপত্র জমা পড়েছে। এছাড়া, মুক্তিযোদ্ধা, খেলোয়ার, আদিবাসী এবং প্রতিবন্ধী কোটাসহ বিভিন্ন কোটা থেকে ২৪৪ জনসহ মোট ১৮৫০ জন পরীক্ষার্থী এবার ভর্তি হওয়ার সুযোগ পাবে।
পরীক্ষার জন্য 'ক' ইউনিটে ২০ হাজার ৬০০, 'খ' ইউনিটে ১৫ হাজার ৪৬০, 'গ' ইউনিটে ২৫ হাজার ৫৭৫, 'ঘ' ইউনিটে ২৬ হাজার ৬০০, 'ঙ' ইউনিটে ২০ হাজার ৫৫১, 'চ' ইউনিটে ৫ হাজার ৬৩৫ ও 'ছ' ইউনিটে ৭ হাজার ৪৯৭টি আবেদনপত্র জমা পড়েছে।
ফলে এ বছর প্রতি আসনের বিপরীতে 'ক' ইউনিটে ৫৯ জন, 'খ' ইউনিটে ৪৮ জন, 'গ' ইউনিটে ৬৭ জন, 'ঘ' ইউনিটে ৯৮ জন, 'ঙ' ইউনিটে ১০২ জন, 'চ' ইউনিটে ১০২ জন ও 'ছ' ইউনিটে ১৮৭ জনসহ মোট আসনের বিপরীতে ৭৬ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
জাবিতে প্রথমবারের মতো ইউনিটভিত্তিক এ ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হচ্ছে। উত্তরপত্র মূল্যায়ন করা হবে অপটিকাল মার্ক রিডার পদ্ধতিতে।
প্রতিটি ইউনিটের পরীক্ষা শিফট পদ্ধতিতে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা ২৫ মিনিট পর্যন্ত চলবে।
প্রথমদিন রোববার 'ছ' ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে।
এরপর সোমবার (২৫ অক্টোবর) 'ক' ইউনিটের ৪ শিফটে, মঙ্গলবার (২৬ অক্টোবর) 'ঘ' ইউনিটের ৫ শিফটে এবং বুধবার (২৭ অক্টোবর) 'ঙ' ও 'চ' ইউনিটের ৪ এবং ১ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন, প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট (www.Juniv.edu) এবং ভর্তি পরীক্ষা সংশি
bdnews24