ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাকচাপায় শনিবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হন একজন।
নিহত মশিউর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। তিনি ইবি থানা এলাকার দেরীপাড়া গ্রামের মো. মতিয়ার রহমানের ছেলে।
আহত কবিরকে শেখপাড়ায় একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মশিউর রহমানে বন্ধু।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টা ২০মিনিটে বিশ্ববিদ্যালয়ের পাশের শেখপাড়া বাজারে মোটরসাইকেলে করে যাওয়ার সময় মিলনকে একটি ট্রাক চাপা দেয়।
কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক চৌধুরী সরোয়ার জাহান জানান।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ও এলাকাবাসী খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। তারা ওই এলাকায় গতিরোধক নির্মাণের দাবি জানান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৮ ঘ.
bdnews24