২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর প্রাথমিক বিদ্যালয়ের নতুন সময়সূচি

রাজধানীর সরকারি, রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় বদলানো হয়েছে। নতুন সময় ২৩ অক্টোবর থেকে কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সরকারি, রেজিস্টার্ড বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় বদলানো হয়েছে। নতুন সময় ২৩ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন সময়সূচি অনুযায়ী ক্লাস শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে দুপুর সোয়া ২টায়। আগে সকাল সাড়ে ৯টায় ক্লাস শুরু হয়ে বিকাল সোয়া ৪টায় শেষ হতো। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ সময়সূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর ছাড়া দেশের অন্য মহানগর এবং উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ক্লাস শুরু ও শেষ হওয়া বিষয়ে আগে জারি করা সময়সূচি সম্পর্কিত নির্দেশনা অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮৫১ঘ.