২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন পুরণের আগেই মিলিয়ে গেলেন তারা

ইচ্ছা ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই আকাশের তারার মতো মিলিয়ে গেলেন মনোয়ারা খাতুন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2010, 11:41 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইচ্ছা ছিলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই আকাশের তারার মতো মিলিয়ে গেলেন মনোয়ারা খাতুন তারা। তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। রোববার তুরাগ নদীতে বাস ডুবির ঘটনায় মৃত্যু হয় তার। এই মৃত্যু তারার পরিবারের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনেও গভীর শোকের ছায়া ফেলেছে। তার আত্মার মাগফিরাত কামনায় অণুজীব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার শোক কর্মসূচি পালন করা হবে। তারার ইচ্ছা ছিলো সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। পরিবারের সদস্যরা তার এই স্বপ্নের কথা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের একজন রুমমেটও তারার এই স্বপ্নের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তার মেজো বোন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহানা আখতার সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা খুুবই পড়