চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন পদত্যাগ করেছেন।
নিজ বিভাগ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ইন্সটিটিউটে পরিচালক পদে যোগদানের জন্য মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।
অক্টোবরের ৮ তারিখ থেকে তিনি ইন্সটিটিউটটির পরিচালক পদে যোগ দেবেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রক্টর মোহাম্মদ জসীম উদ্দিন তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি।
অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন পদে যোগদানের জন্য প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি। এখানে অন্য কোন কারণ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/পিডি/২১৩২ ঘ.
bdnews24