২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা পলিটেকনিকে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে সোমবার দুপুরে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

পাবনা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে সোমবার দুপুরে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটের সহসভাপতি নাজিম উদ্দিন (১৯) ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের (২০)। পাবনা সদর থানার ওসি মাসুম বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ছাত্রাবাসে একটি অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠান শেষে দই খাওয়াকে কেন্দ্র ছাত্রলীগ সভাপতি ওবায়দুল ও সাধারণ সম্পাদক জামিল গ্র"পের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে উভয় গ্র"প সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা এ সংঘর্ষ চলে। ওসি মাসুম বিল্লাহ জানান, পরিস্থিতি এখন শান্ত।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮২২ ঘ.