আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চতুর্থ সমাবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
ঢাকার অদূরে দেশের একমাত্র আবাসিক এ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হবে শনিবার। এ জন্য বর্ণিল সাজে সাজানো হয়েছে গাছপালা ঘেরা ৭০০ একরের এ ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আরজু মিয়া শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।"
এবারের সমাবর্তনে ৩ হাজার ৯০২ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হবে। ভালো ফলাফলের জন্য স্বর্ণপদক পাবেন ১৬ জন।
এর মধ্যে চার জন মোফসসিল উদ্দিন আহমেদ ট্রাস্ট ফান্ড, চার জন ড. সুরত আলী খান, দুই জন শরফুদ্দিন আহমেদ এবং ছয় জন আসাদুল কবির স্বর্ণপদক পাবেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেবেন।
এবারে সমাবর্তন বক্তা থাকছেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবর্তনের মূল অনুষ্ঠান হবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নির্মিত প্যাভিলিয়নে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট ও শিক্ষাপর্ষদের সদস্যদের নিয়ে শহীদ মিনার এলাকায় সমাবর্তন মহড়া হয়।
১৯৭০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার আট জন
bdnews24