২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বি. বাড়িয়া সরকারি কলেজ অধ্যক্ষের কক্ষে বোমা হামলা

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বুধবার বোমা হামলা হয়েছে। তবে এ ঘটনায় অধ্যক্ষ কাজী মুস্তফা জালাল অক্ষত আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 01:11 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বুধবার বোমা হামলা হয়েছে। তবে এ ঘটনায় অধ্যক্ষ কাজী মুস্তফা জালাল অক্ষত আছেন। দুপুর ১টার দিকে একদল উচ্ছৃঙ্খল যুবক অধ্যক্ষের কার্যালয়ের পেছন দিক থেকে পরপর তিনটি বোমা হামলা চালায়। এ সময় কার্যালয়ের জানালা বন্ধ থাকায় অধ্যক্ষ আহত হননি। অধ্যক্ষ মুস্তফা জালাল সাংবাদিকদের জানান, হামলার কিছু আগে ছাত্রলীগের একদল নেতাকর্মী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তাদের প্রতিনিধি রাখার অনুরোধ করলে তিনি তা নাকচ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে ছাত্রলীগ এতে জড়িত নয় বলে দাবি করেন কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি পারভেজ ভুইয়া বাবু। সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৯০৮ ঘ.