২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ভর্তি পরীক্ষার ফল সোমবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 07:50 AM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর পরীক্ষার্থী ছিলো ৩ লাখ ৮ হাজার ১৬০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজগুলোতে ফলাফল পৌঁছে যাবে। এছাড়া পাঁচটি ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। ওয়েবসাইটগুলো হচ্ছে - www.nuadmission.com, www.nu.edu.bd, www.nu-ba.info (মানবিক), www.nu-bsc.info (বিজ্ঞান) এবং www.nu-bbs.info (ব্যবসায় শিক্ষা)। এছাড়া মোবাইল ফোন থেকে এসএমএস এর মাধ্যমেও ফলাফল জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩৪০ ঘ.