২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এগোতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়'

সময়ে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে এক বিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হচ্ছে ফলে এক সময় প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত এ বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 07:09 AM

Updated : 24 Aug 2022, 06:13 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়ে সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে এক বিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হচ্ছে ফলে এক সময় প্রাচ্যের অক্সফোর্ড বলে খ্যাত এ বিশ্ববিদ্যালয়। এমনটা বলছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক শিক্ষার্থী, যারা বর্তমানে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ স্থানে আছেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 'তৃতীয় মহামিলনে' এসে তারা নিজেদের মূল্যায়নের কথা তুলে ধরেন। সাবেক শিক্ষার্থীরা মনে করেন, নানা সমস্যার কারণে নতুন শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তৈরি করতে পারছে না বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাঠামো। পাশাপাশি ছাত্র রাজনীতির বর্তমান হালকেও দায়ী করেন তারা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একবিংশ শতাব্দীতে ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের চিত্র দেখে আমি হতাশ। আজ থেকে চার দশক আগে এ বিশ্ববিদ্যালয়ের একবিংশ শতাব্দীর যে রূপকল্পটি আমরা এঁকেছিলাম। তা অর্জিত হয়নি।" বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিয়া দায়ী করলেন 'অপরাজনীতিকে'। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি মিশন ও ভিশন ছিল। বর্তমান অপরাজনীতির কারণে বিশ্ববিদ্যালয় সেই পথ থেকে সরে গেছে।" রাজনীতিবিদ ও ডাকসুর সাবেক ভিপি রাশেদ খান মেননের ভাষায়, যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। আরেক রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখে বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধী রূপ এখন আর ধরা পড়ছে না। তিনি বলেন, "একবিংশ শতাব্দীতে বাংলাদেশে আঞ্চলিক ও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের খবরদারি বাড়লেও প্রতিরোধের দুর্গ এ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনেকটাই নিরব।" এক্ষেত্রে অবশ্য আরেক রাজনীতিবিদ ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান মনে করেন, ছাত্র রাজনীতির মান উন্নত হলে হতাশার এ চিত্র কেটে যাবে। অনেক শিক্ষার্থী আবার শিক্ষার পদ্ধতি ও শিক্ষাক্রম সংস্কারের কথাও বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে