২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা প্রশ্রয় দেওয়া হবে না'

বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার সমর্থক ছাত্রসংগঠনসহ কোনো সংগঠনেরই বিশৃঙ্খলা সৃষ্টিকে প্রশ্রয় বা ছাড় দেওয়া হবে না। যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করতে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 10:38 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার সমর্থক ছাত্রসংগঠনসহ কোনো সংগঠনেরই বিশৃঙ্খলা সৃষ্টিকে প্রশ্রয় বা ছাড় দেওয়া হবে না। যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করতে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ একথা বলেন। জাবি'র সাবেক উপাচার্য আলাউদ্দিন বলেন, "খবরের কাগজে বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে নেতিবাচক সংবাদ দেখলে খারাপ লাগে।" ২৩ বছর ধরে জাবিতে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, "অতীতের তুলনায় এখন এ বিশ্ববিদ্যালয় সুষ্ঠু ও সুন্দরভাবে চলছে।" উপদেষ্টা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরো দুটি হল নির্মাণ করা হবে। এর আগে সকাল ১১টায় জীববিজ্ঞান অনুষদ চত্ব