ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা জারির 'নেপথ্য নায়কদের' বিচারের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের বিদ্রোহী অংশটি।
নতুন কমিটিতে কাক্সিক্ষত পদ না পাওয়াদের অনুসারীরা মূল দল বিএনপি ঘোষিত 'কালো দিবসের কর্মসূচি' পালন করলেও বিশ্ববিদ্যালয় এলাকায় নতুন কমিটির কোনো তৎপরতা দেখা যায়নি।
বেলা বারোটার দিকে মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজের পরিচালনায় এক সমাবেশে ১/১১-র 'হোতাদের' বিচারের দাবি জানানো হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহবায়ক ইমরান হোসেন মানিক, সাবেক সমাজসেবা সম্পাদক আহসান উদ্দিন খান শিপন, সাবেক পাঠাগার সম্পাদক আসাদুজ্জামান পলাশ।
মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচি পালনকালে বিক্ষোভকারীরা ছাত্রদলের বর্তমান কমিটির বিরুদ্ধেও স্লোগান দেয়।
টুকু-আলিমের নেতৃত্বে গত ১ জানুয়ারি কমিটি পুনর্গঠিত হওয়ার পর 'পদবঞ্চিত' হওয়ায় ও কাক্সিক্ষত পদ না পাওয়ায় নতুন কমিটির দাবিতে ছাত্রদলের এ অংশটি আন্দোলন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১৯৩০ ঘ.
bdnews24