২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ দিন পেছালো এসএসসি পরীক্ষা

আসন্ন এসএ গেমসের কারণে পিছিয়ে দেয়া হয়েছে মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 09:30 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন এসএ গেমসের কারণে পিছিয়ে দেয়া হয়েছে মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। ১ ফেব্র"য়ারির পরিবর্তে ১১ ফেব্র"য়ারি থেকে শুরু হবে এই পরীক্ষা। সোমবার শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী। বৈঠকে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/জিএনএ/১৫২১ ঘ.