২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনিয়ম তদন্তের প্রতিবেদন

বিএনপি নেতৃত্বাধীন বিগত জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 02:47 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

গাজীপুর, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপি নেতৃত্বাধীন বিগত জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহর কাছে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য ড. মো. আবু সাঈদ খান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১১০৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও অন্যান্য অনিয়মের তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর সাড়ে ১২টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন পেশ করেন। এসময় কমিটির সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. তোফায়েল আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ কাজী ফারুক আহমেদ ও