ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি ফরম বিতরণ ও জমা শুরু হচ্ছে বৃহস্পতিবার। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
এবার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশ' টাকা। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অগ্রণী ব্যাংকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, ফার্মগেট, মীরপুর-১, উত্তরা মডেল টাউন ও সাভার শাখায় ফরম পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট ডিন অফিসে নির্ধারিত সময়ের মধ্যে ফরম জমা নেওয়া হবে।
এ বছর চারটি অনুষদের মোট ২৮টি বিভাগে ২৫৯০ শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িঔহঁহর.হবঃ) ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২২২৯ঘ.
bdnews24