২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির নতুন শিক্ষাবর্ষের ফরম বিতরণ শুরু হচ্ছে বৃহস্পতিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ ও জমা শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদনপত্র বিতরণ ও জমা শুরু হচ্ছে বৃহস্পতিবার। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। এবার আবেদনপত্রের দাম প্রতি অনুষদের জন্য তিনশত টাকা এবং প্রতি ইনস্টিটিউটের জন্য দুইশ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র অগ্রণী ব্যাংকের ঢাকার ফার্মগেট শাখা, জাতীয় জাদুঘর, গাবতলী ও জাবি শাখায় পাওয়া যাবে। প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংশ্লি