খুলনা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র ইসলাম জোয়ার্দার (২৭) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. সেকেন্দার আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর দৌলতপুর গাইকুড় পশ্চিম পাড়ার মো. সোহাদ (২৪) ও বিল্লাল বাঙ্গী (৩৮) ও মধ্যডাঙ্গা প্রাথমিক পাড়ার এসকে মামসুল আলম রাজ (২৭)।
তারা সবাই জেল হাজতে রয়েছেন।
২০০৬ সালের ২৬ ফেব্র"য়ারি দৌলতপুরের মহেশরপাশা, কেদারনাথ সড়কের বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা ইসলাম জোয়ার্দ্দারকে জোর করে তাদের সঙ্গে নিয়ে যায়। পরে হত্যা করে দৌলতপুর কৃষি কলেজের পাশে একটি ধান ক্ষেতে লাশ ফেলে রাখে।
এ ঘটনায় নিহতের বড়ভাই সালেক জোয়ার্দার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দৌলতপুর থানায় একটি মামলা করেন।
মামরায় তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পরিদর্শক হাশেম আলী মৃধা তদন্ত শেষে ২০০৭ সালের ২ ফেব্র"য়ারি ৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।
৩১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএইচ/২১১৪ ঘ.
bdnews24