২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সম্মান ভর্তির আবেদনপত্র বিতরণ বৃহস্পতিবার শুরু

ঢাকা বিশ^বিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ সম্মান প্রথম বর্ষের ভর্তির আবেদনপত্র বিতরণ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ^বিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ সম্মান প্রথম বর্ষের ভর্তির আবেদনপত্র বিতরণ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ১৯ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ৬ নভেম্বর কলা অনুষদের পরীক্ষা শুরু হবে। সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। বুধবার উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এ বছর 'চ' ইউনিটের আবেদনপত্র অনলাইনে পাওয়া যাবে। আর আগামী বছর থেকে সব ইউনিটের ভর্তির আবেদনপত্রই পাওয়া যাবে অনলাইনে। ভর্তিচ্ছুরা কার্জন হল শাখা অগ্রণী ব্যাংক থেকে বিজ্ঞান অনুষদের ভর্তির আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। অফিস সময়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ১৩ নভেম্বর 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৬ নভেম্বর। টিএসসির জনতা ব্যাংক থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ এবং কলা অনুষদের ডিন অফিসে তা জমা নেওয়া হবে। ব্যবসায় শিক্ষা অনুষদের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রশাসনিক ভবনের সোনালী ব্যাংক থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও এ অনুষদের ডিন অফিসে তা জমা নেওয়া হবে। বিভাগ পরিবর্তনকারী 'ঘ' ইউনিটে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, জিসিই বা সমমানের শাখার ছাত্র-ছাত্রীরা আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। টিএসসির জনতা ব্যাংক থেকে এ ইউনিটের ভর্তির আবেদনপত্র সংগ্রহ করা যাবে এবং জমা নেওয়া হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ডিসেম্বর। এদিকে চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের ভর্তির আবেদন এ বছর থেকেই অনলাইনে করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। ১১ ডিসেম্বর এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/১৯৫৭ঘ.