২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ক্লাস শুরু শনিবার

শবে কদর, ঈদুল ফিতর ও দুর্গাপূজার ছুটি শেষে বৃহস্পতিবার খুলে দেওয়া হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল। ক্লাস শুরু হবে আগামী শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবে কদর, ঈদুল ফিতর ও দুর্গাপূজার ছুটি শেষে বৃহস্পতিবার খুলে দেওয়া হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হল। ক্লাস শুরু হবে আগামী শনিবার। গত ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে এ ছুটি শুরু হয়। আবাসিক হল বন্ধ হয় ১৭ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ফায়েকউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০ সেপ্টেম্বর সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার সব আবাসিক হল ও বিশ্ববিদ্যালয়ের কার্যালয় খোলার সিদ্ধান্ত হয়।" সভায় শনিবার থেকে ক্লাস শুরুরও সিদ্ধান্ত হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/এজে/২০১৫ ঘ.