২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবি'র দুটি ছাত্র হলের শিক্ষার্থীদের হল ত্যাগ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র হলের শিক্ষার্থীরা মঙ্গলবার হল ত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

সিলেট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র হলের শিক্ষার্থীরা মঙ্গলবার হল ত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়। হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের বিবদমান গ্র"পগুলোর সংঘর্ষ এড়াতে রোববার জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহ পরাণ ও দ্বিতীয় ছাত্র হল খালি করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী মঙ্গলবার ২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে বলা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ৬ অক্টোবর পর্যন্ত ছাত্র হল দুটোতে ভর্তির জন্য শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন সকাল ১০ টা থেকে শিক্ষার্থীদের জন্য হল দুটি খুলে দেওয়া হবে। সন্ধ্যা ৭ টার মধ্যে শিক্ষার্থীদের হলে ওঠার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় হল ও ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। উপাচার্য ড. মো. সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাময়িক অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" গত ২১ সেপ্টম্বর গভীর রাতে ছাত্রলীগের রাজু-আসাদ-সুমন গ্র"পের নিয়ন্ত্রিত কয়েকটি কক্ষ দখল করে নেয় আরিফ-মলয় গ্র"পের নেতাকর্মীরা। পরে প্রশাসনের নির্দেশে এই গ্র"পটি হল ত্যাগ করে। এদের পাশাপাশি ছাত্রলীগের রাজু গ্র"প, সুমন গ্র"প, সৌমিত্র গ্র"প, আসাদ গ্র"প, মারুফ-রাকীব গ্র"প, প্রদীপ-হীরা গ্র"পের নেতাকর্মীরাও হল ত্যাগ করেছে। এদিকে হলত্যাগের এই নির্দেশে বিপাকে পড়েছে দুটি ছাত্র হলে অবস্থানকারী প্রায় দু' হাজার শিক্ষার্থী। রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হল ত্যাগের নির্দেশ দেওয়ায় আমাদের বিড়ম্বনার শেষ নেই। সিলেটে পরিচিত আত্বীয়-স্বজন না থাকায় বাধ্য হয়ে বাড়ি (ফরিদপুরে) চলে যাচ্ছি।" শাবিপ্রবি প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ৪ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৮ অক্টোবর থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে। এ সময়ের মধ্যে কোন বিভাগে পরীক্ষা থাকলে তারিখ ও সময় পুনর্নির্ধারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.