রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আগামী ১২ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সংশোধিত সময়সূচি অনুযায়ী তা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ২৮ ও ২৯ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা যথাক্রমে ২৪ ও ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রতিদিন চারটি সময়ে পরীক্ষা হবে। এর মধ্যে রয়েছে সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২টা, ১টা থেকে ২টা এবং সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা। তবে শুক্রবার ১টা থেকে ২টা পর্যন্ত কোনো পরীক্ষা হবে না।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ১২ অক্টোবর বাংলা, দর্শন, ইংরেজি, চারুকলা; ১৩ অক্টোবর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফার্সি, আরবি, ইসলামিক স্টাডিজ; ১৪ অক্টোবর ইতিহাস, ফোকলোর, উর্দু, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট; ১৫ অক্টোবর গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান; ১৬ অক্টোবর সমাজবিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম; ১৮ অক্টোবর নাট্যকলা ও সঙ্গীত (নাট্যকলা), নাট্যকলা ও সঙ্গীত (সঙ্গীত), সংস্কৃত, আইন ও বিচার; ১৯ অক্টোবর হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং; ২০ অক্টোবর ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, গণিত, ফলিত গণিত; ২১ অক্টোবর পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, পরিসংখ্যান, পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং; ২২ অক্টোবর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, রসায়ন, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তিবিদ্যা; ২৩ অক্টোবর প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, ফার্মেসি, ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড টেকনোলজি; ২৪ অক্টোবর প্রাণিবিদ্যা, এনিমেল হাজবেন্ড্রি এন্ড ভেটেরিনারি সায়েন্স, ফিশারিজ, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা; ২৫ অক্টোবর ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি, এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, ও উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কোনো কারণে নির্ধারিত দিনের পরীক্ষা অনুষ্ঠিত না হলে তা সকল পরীক্ষা শেষে গ্রহণ করা হবে। ওইদিন ছুটি থাকলে তার পরের দিন অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তি বলা হয়।
চলতি শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২৫ আগস্ট থেকে প্রাথমিক আবেদনপত্র বিতরণ ও জমাদান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট িি.িৎঁ.ধপ.নফ থেকে আবেদনপত্র ডাউনলোড এবং যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষার ফি বাবদ নগদ একশ' টাকাসহ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সংশি
bdnews24