রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কাজলা গেটে রাবি শাখা ছাত্র মৈত্রী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে ছাত্র মৈত্রী রাবি শাখার আহবায়ক মাজহারুল ইসলাম রিপন, যুগ্ন-আহব্বায়ক ইমরান আলী এবং দপ্তর সম্পাদক মাসুম রেজা বক্তব্য র রাখেন।
তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৫২ ঘ.
bdnews24