কুমিল্লা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের পর সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মজিবুর রহমান মজুমদার সাংবাদিকদের বলেন, "বড় ধরনের সংঘর্ষের আশংকায় মঙ্গলবার থেকে ১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।"
সংঘর্ষে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন। এদের মধ্যে রয়েছেন, অর্ণব, শাহেদ, মহিন, মাসুম, নয়ন, চিশতী, শাওন, সোহেল, বাবুল, কায়সার ও কামরুল। তাদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, গত ২৫ আগস্ট কুমিল্লা শহর ছাত্রলীগের চিশতী গ্র"পের কর্মী জিতু স্থানীয় ছাত্রলীগ নেতা মাসুমের ওপর হামলা চালান। এ ঘটনার জের ধরে সোমবার বেলা ১১টায় ক্যাম্পাসে উভয় গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ১০জন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ২০টি রড, বেশকিছু পাইপ ও লাঠি উদ্ধার করা হয়েছে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮২৬ ঘ.
bdnews24