মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরেই ৫ম শ্রেণীতে 'প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা' নামে একটি পাবলিক পরীক্ষা চালু হচ্ছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি অনুমোদন হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আদে দুপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আল মাহমুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চলতি বছরের ডিসেম্বর মাসেই এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে এটি অনুষ্ঠিত হবে এবং এ পরীক্ষার ভিত্তিতেই প্রাথমিক বৃত্তি দেওয়া হবে। আলাদাভাবে কোনো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।"
তথ্য কর্মকর্তা আরও জানান, "এ পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের একটি সনদ দেওয়া হবে। ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে এ সনদ লাগবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এফএফ/এইচএ/১৩৫২ ঘ.
bdnews24