২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে জবি ছাত্রলীগের চার কর্মী গ্রেপ্তার

প্রথম বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রোববার চার ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম সেমিস্টারের রফিকুল ইসলাম শাকিল ও মোস্তফা কামাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের শহিদুল ইসলাম এবং ফিন্যান্স প্রথম সেমিস্টারের শেখ মোহাম্মদ রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 02:30 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রোববার চার ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম সেমিস্টারের রফিকুল ইসলাম শাকিল ও মোস্তফা কামাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের শহিদুল ইসলাম এবং ফিন্যান্স প্রথম সেমিস্টারের শেখ মোহাম্মদ রাসেল। কোতোয়ালী থানার উপ পরিদর্শক সাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজি আসাদের দায়ের করা মামলায় বিকেল পাঁচটার দিকে তাদেরকে ব্যবসায় প্রশাসন ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ভিক্টোরিয়া পার্কের সামনে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় রফিকুল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে শারীরিকভাবেও আঘাত করে। প্রক্টর কাজি আসাদ বলেন, "ঘটনাটি খুবই দুঃখজনক, আমরা অবশ্যই এর বিচার করবো। যার প্রথম ধাপ হিসেবে মামলা করা হয়েছে।" এ ব্যাপারে ছাত্রলীগ জবি শাখার সভাপতি কামরুল হাছান রিপন বলেন, "ঘটনার সঙ্গে জড়িতরা ছাত্রলীগ কর্মী হলে অবশ্যই তাদের ছাত্রলীগ থেকে বহিস্কার করা হবে।" উপাচার্য ড. মেজবাহ উদ্দিন বলেন, "ঘটনাটি দুঃখজনক। তদন্তে তারা দোষী হলে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২০৪০ ঘ.