ঢাকা, ৩০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শিক্ষক সমাজকে দিনবদলের অন্যতম হাতিয়ারে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) মিলনায়তনে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের দু'টি (১০৮ ও ১০৯) ব্যাচের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "শিক্ষক সমাজকে দিনবদলের অন্যতম হাতিয়ারে পরিণত হতে হবে। সে লক্ষ্যে নিজেদের প্রস্তুত করুন।"
নাহিদ বলেন "দিনবদলের অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দায়িত্ব পালন করছে। ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, পশ্চাদপদতাকে পেছনে ফেলে প্রযুক্তি সমৃদ্ধ উন্নত জাতি গঠন করা হবে। ঘরে ঘরে পৌঁছে যাবে প্রযুক্তি।
ডিজিটাল বাংলাদেশ গড়াই সরকারের স
bdnews24