২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে জবিতে মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল উদ্ধার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

জবি, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল উদ্ধার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১২টি আবাসিক হল দখলমুক্ত করার উদ্ধার আন্দোলনের এক পর্যায়ে গত ২৭ জানুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিন সন্ধ্যায় সাতজনের নাম উল্লেখসহ অজানা শতাধিক শিক্ষার্থীকে আসামি করে মামলা করে পুলিশ। আবাসিক হলগুলোর মধ্যে আবদুর রহমান হলটি এখনও পুলিশের দখলে রয়েছে। পুলিশের দায়ের করা ওই মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী ক্যাম্পাসের '৭১ এর গণহত্যা' ভাস্কর্যের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র-অধিকার রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন হয়। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা জানান, অবিলম্বে পুলিশের দায়ের করা মামলাটি প্রত্যাহার না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসএইচ/১৮৩৩ ঘ.