ঢাকা, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারি কর্ম কমিশনের অধীন ২৯ তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারী টেস্ট) অনুষ্ঠিত হবে শুক্রবার। ছয়টি বিভাগীয় শহরে এ পরীক্ষা হবে।
এবার এক হাজার ৫৮১টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছে প্রায় এক লাখ ২৪ হাজার জন।
সকাল দশটায় শুরু হয়ে পরীক্ষা শেষ হবে বেলা ১১টায়।
সরকারি কর্মকমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এবার পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৩ হাজার ৭৪৫ জন। সারা দেশে মোট ৯২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫টি কেন্দ্র, রাজশাহীতে ১৮, চট্টগ্রামে ৭, খুলনায় ৭, বরিশালে ২ এবং সিলেট বিভাগে তিনটি কেন্দ্রে পরীক্ষা হবে।
২৯ তম বিসিএস পরীক্ষার আবেদন ফরম গত ১০ মার্চ থেকে বিতরণ শুরু হয়ে শেষ সময় ২৬ এপ্রিল।
এ পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে ১৫৮১টি পদের মধ্যে ৪০১ টি সাধারণ ক্যাডার এবং ১১৮০টি টেকনিক্যাল ক্যাডার পদ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এইচএ/১৮৪৫ ঘ.
bdnews24