২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাকে ব্যবসার ক্ষেত্র হতে দেওয়া হবে না : নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জোর দিয়ে বলেছেন, শিক্ষাকে কোন ভাবেই ব্যবসার ক্ষেত্র হতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা,আগস্ট ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জোর দিয়ে বলেছেন, শিক্ষাকে কোন ভাবেই ব্যবসার ক্ষেত্র হতে দেওয়া হবে না। বুধবার রাজধানীর শেরাটন হোটেলে 'বাংলাদেশ সপ্তম আন্তর্জাতিক শিক্ষামেলা ২০০৯' এবং যুগান্তর-ক্যামব্রিয়ান কলেজের ভ্রাম্যমান কম্পিউটার ল্যাব এর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে নাহিদ বলেন," শিক্ষাকে কোন ভাবেই ব্যবসার ক্ষেত্র হতে দেবো না। আমরা এটা বন্ধ করব।" মন্ত্রী বলেন," অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অনেক বেশি অর্থ নেওয়া হয়। এটা সঙ্গত নয়।" শিক্ষামন্ত্রী আরও বলেন,"আমাদের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি। এজন্য আমরা সবার মতামত নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন আইন করবো।" স