ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের নতুন কমিটি শুক্রবার ঘোষণা করা হয়েছে।
২৫ সদস্যের ওই কমিটির সভাপতি হলেন সুচিত্রা সরকার, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম উইন।
দুই দিনব্যাপী কাউন্সিলে নতুন কমিটি নির্বাচিত হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আশিকুল ইসলাম ও ম. ইব্রাহীম, সহ-সাধারণ সম্পাদক জনি আশরাফ ও রাসেল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মঈন, কোষাধ্যক্ষ সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক আতিকুল রহমান সজিব, শিক্ষা ও গবেষণা সম্পাদক এ আর খান জিতু, স্কুল বিষয়ক সম্পাদক খন্দকার হিরক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব রায়হান, সাংস্কৃতিক সম্পাদক মুহতাসিম বিল্লাহ বাবু, সমাজ কল্যাণ সম্পাদক শারমিন ইয়াসমিন সুমি, ক্রীড়া সম্পাদক জিএম জিলানী শুভ।
কার্যকরি সদস্যদের মধ্যে রয়েছেন- মাহমুদুর রহমান বিরল, রাশেদুজ্জামান, পাঠান জামিল আশরাফ, তানজিয়া কাশফি, শহীদুল ইসলাম সোহাগ, দিশারী আজিম, সোহেল রানা ও এমআইএম শরীফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫০ ঘ.
bdnews24