ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নেটওয়ার্কিং প্রতিষ্ঠান সিসকো ও বেসরকারী বিশ^বিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) যৌথ উদ্যোগে ঢাকায় দ্বিতীয় 'জাতীয় সিসকো স্কিলস প্রতিযোগিতার' আয়োজন করেছে।
বাংলাদেশে সিসকোর নেটওয়ার্কিংয়ে'র ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৭টি দল দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে মোট ১৪১ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। বিজয়ী তিন দল আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সার্ক স্কিলস প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
এআইইউবি-এর ভাইস চ্যান্সেলর ড.কার্মেন জেড লামাগনা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসকো সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজার-কর্পোরেট রেসপনসিবিলিটি লকেস মেহরা বলেন, ' গত বছর আয়োজিত প্রথম জাতীয় সিসকো স্কিলস প্রতিযোগিতার সাফল্যের পর আমরা এবছর সত্যিকার অর্থেই সব ছাত্র-ছাত্রীর কাছ থেকে বিপুল সাড়া পাওয়ার জন্যে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।'
এআইইউবি-এর প্রতিষ্ঠাতা এবং ট্রেজারি,এইচআর ও অ্যাডমিনি
bdnews24