২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে উত্তীর্ণের হার, জিপিএ-৫ কমেছে

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার উত্তীর্ণের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। এইচএসসিতে উত্তীর্ণের হার ৪ শতাংশেরও বেশি কমেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১ হাজার। তবে উত্তীর্ণের হার বেড়েছে আলিম পরীক্ষায়। এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত মোশতাক আহমেদের প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 07:25 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার উত্তীর্ণের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে। এইচএসসিতে উত্তীর্ণের হার ৪ শতাংশেরও বেশি কমেছে। এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১ হাজার। তবে উত্তীর্ণের হার বেড়েছে আলিম পরীক্ষায়। এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। মাদ্রাসা, কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ড মিলিয়ে ১০ বোর্ডের পরীক্ষার ফল শনিবার একযোগে প্রকাশ হয়েছে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুপুর একটায় আনুষ্ঠানিক ভাবে ফল ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও ফল পাওয়া যাচ্ছে। দুপুর দুইটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের নানা দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এবার এইচএসসিতে উত্তীর্ণের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ। এই হার গত বছরের চেয়ে ৪ দশমিক ৪২ শতাংশ কম। এইচএসসিতে গতবছর উত্তীর্ণের হার ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ। গত বছর এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ১০৮। এবার তা ৮৮৬ জন কমে ১৮ হাজার ২২২ এ দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কারিগরি ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১০ শিক্ষা বোর্ডে এবার উত্তীর্ণের হার ৭২ দশমিক ৭৮ শতাংশ। গতবার তা ছিল ৭৬ দশমিক ১৯ শতাংশ। অর্থাৎ সবমিলিয়ে উত্তীর্ণের হার এক্ষেত্রে কমেছে ৩ দশমিক ৪১ শতাংশ। ১০ বোর্ডে মোট ৬ লাখ ৭ হাজার ৮৭২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩৮৯ জন। এবার ১০ বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১৩৬। গত বছর এ সংখ্যা ছিল ২২ হাজার ৪৫। অর্থাৎ সব মিলিয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯০৯ জন। ১০ বোর্ডের মধ্যে মাদ্রাসা বোর্ডে উত্তীর্ণের হার সবচেয়ে বেশি হলেও সাধারণ শিক্ষা বোর্ডে বেশি যশোর বোর্ডে। যশোরে উত্তীর্ণের হার ৭৮ দশমিক ৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৩ জন। উত্তীর্ণের হার সবচেয়ে কম নতুন দিনাজপুর বোর্ডে, ৫৫ দশমিক ৯০ শতাংশ। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১৪৮৮ জন। উত্তীর্ণের হার চট্টগ্রাম বোর্ডে ৭৬ দশমিক ৩১ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক ৯৬ শতাংশ, ঢাকা বোর্ডে ৭১ দশমিক ৫৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭০ দশমিক ৪৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬৭ দশমিক ২০ শতাংশ এবং কুমিল্ল