২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নীতিমালার পরই শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি: আলাউদ্দিন

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা প্রণয়নের পর এমপিওভুক্তি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা প্রণয়নের পর এমপিওভুক্তি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ (বেতন-ভাতা বাবদ সরকারি অনুদান ) নীতিমালা প্রণয়ন কমিটির সভায় তিনি এ কথা জানান। আলাউদ্দিন আহমেদ এ কমিটির সভাপতি। তিনি বলেন, "সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা প্রণয়ন করা হবে। নীতিমালা প্রণয়নের পরই শুরু হবে এমপিওভুক্তি কার্যক্রম।" গত মাসের মাঝামাঝি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার নেতৃত্বে দশ সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। সভায় এমপিওভুক্তির বর্তমান নীতিমালার বিভিন্ন অসঙ্গতি, অস্পষ্টতা ও প্রায়োগিক সমস্যা নিয়ে আলোচনা হয়। আলাউদ্দিন জানান, কমিটি ৭টি সভার মাধ্যমে নীতিমালা চূড়ান্ত করবে। ইতোমধ্যে দু'টো সভা হয়েছে। নীতিমালায় অস্পষ্টতার কারণে দুর্নীতি হয় উল্লে