২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বাংলা শ্লোগান দিয়ে রাজশাহী পলিটেকনিকের হল দখল করেছে শিবির

জয় বাংলা শ্লোগান দিয়ে শিবির কর্মীরা রোববার রাতে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের দুইটি ছাত্রবাস দখল করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 06:11 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

রাজশাহী, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয় বাংলা শ্লোগান দিয়ে শিবির কর্মীরা রোববার রাতে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের দুইটি ছাত্রবাস দখল করে নিয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক হাফিজ জানান, রাত সাড়ে ১১টার দিকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসহ দু'টি মাইক্রোবাস ভর্তি বহিরাগত নিয়ে ইন্সটিটিউটের শিবির কর্মীরা ছাত্রলীগের দখলে থাকা শাহ নেয়ামতউল্লাহ ও শহীদ মোনায়েম ছাত্রবাস দু'টি দখল করে। এ সময় তাদের মুখে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' শ্লোগান শুনে এগিয়ে আসা অন্তত ১৫ জন ছাত্রলীগ কর্মীকে তারা মারধর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্সটিটিউটের অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন, পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। ছাত্রবাস দখলকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.