ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কৃষিবিদ ইন্সটিটিউশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ বুধবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ ওয়াসিউজ্জামান, মহাসচিব কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর সভাপতি কৃষিবিদ ড. মাহবুব আলম ও সাধারণ সম্পাদক কৃষিবিদ জিএম ফারুখ ডনসহ অন্যান্য নেতা এ সময় উপস্থিত ছিলেন।
পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএম/টিআর/১৯২২ ঘ.
bdnews24