ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকের ওপর হামলার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরা হলেন শাহজালাল হোসেন, রাজিবুর রহমান রনি এবং সঞ্জীব সরকার।
রোববার দুপুরে উপাচার্য ড. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় ওই তিনজনকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজি আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ৮ মার্চ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জবি প্রতিনিধি মহসিন হোসেন তার ওপর হামলার অভিযোগ করেন। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সার্বিক বিষয় বিবেচনা করে তাদের বহিষ্কার করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24