ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার তিনটি শাখায় ৩৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার শতভাগ।
মাদ্রাসাটির মীরহাজারিবাগ মূল শাখায় ১৯১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৫ জন। এছাড়া টঙ্গি শাখায় ১১১ জন ও মাতুয়াইল মহিলা শাখায় ২৪ জন জিপিএ-৫ পেয়েছে ।
স্কুলটির অধ্যক্ষ মো. জাইনুল আবেদিন জানান, সারাদেশে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রথম হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24