২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা বোর্ডে উত্তীর্ণ ৮৫.৮৫ শতাংশ

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। ১ লাখ ৮৫ হাজার ৭২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৪৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। ১ লাখ ৮৫ হাজার ৭২৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৪৪ জন। দশটি শিক্ষা বোর্ডের মধ্যে এ বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। গত বছর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ০৬ শতাংশ। মঙ্গলবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, কারিগরী শিক্ষা বোর্ডের সমমানের এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে আট দশমিক ৭৮ শতাংশ, যা সংখ্যায় ১৬ হাজার ৩০৯ জন । এর মধ্যে ছাত্র ১২ হাজার ২ এবং ছাত্রী চার হাজার ৩০৭ জন। জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা হিসেবে সেরা প্রতিষ্ঠানের তালিকার প্রথমে আছে ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এ মাদ্রাসার ১৯১ পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৩৫ শিক্ষার্থী। দ্বিতীয় স্থানে থাকা ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় পাসের হার শতভাগ। ১৬৯ শিক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১২৭ জন। মাদ্রাসা বোর্ডের সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থানে আছে টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। সেখানে উত্তীর্ণ হয়েছে শতভাগ উত্তীর্ণ ১৩৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ প্রাপ্তর সংখ্যা ১১০। ৯৯ দশমিক ৩৮ শতাংশ শিক্ষাথী উত্তীর্ণ হলেও ৮৬ জন জিপিএ ৫ পাওয়ায় চতুর্থ স্থানে আছে নরসিংদীর (সদর) জামিয়া ই কাশেমিয়া কামিল মাদ্রাসা। এছাড়া, শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ৮০ জন জিপিএ ৫ পেয়ে ডেমরার দারুন-জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা পঞ্চম স্থানে, ৭৬ জন জিপিএ ৫ নিয়ে চট্টগ্রামের (ডবলমুরিং) বাউতুশ শরফ আইডিয়াল কামিল মাদ্রাসা ষষ্ঠ স্থানে, ৬৪ টি জিপিএ ৫ নিয়ে চট্টগ্রামের (পাঁচলাইশ) জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সপ্তম স্থানে, ৫৬ টি জিপিএ ৫ নিয়ে ফেনীর (সদর) আল জামিয়াতুল ফালেহিয়া কামিল মাদ্রাসা অষ্টম স্থানে, ৫২ টি জিপিএ ৫ নিয়ে বগুড়া সদরের সরকারি মোস্তাফাবিয়া কামিল মাদ্রাসা নবম স্থানে ও ৪৪ জন জিপিএ ৫ পাওয়ায় সিলেটের শাহ জালাল জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দশম স্থানে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমএসবি/২৩১৫ ঘ.