ঢাকা মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারিগরি বোর্ডের অধীনে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৭০ দশমিক ৯০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ১১ দশমিক ৪৫ শতাংশ।
এবছর ৭৫ হাজার ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ২১৬ জন।
২০০৭ সালে পাশের হার ছিল ৫১ দশমিক ০৮ শতাংশ এবং ২০০৬ সালে এই হার ছিল ৬১ দশমিক ৩৭ শতাংশ।
উত্তীর্ণদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে মাত্র ৬৪ জন। অর্থাৎ দশমিক শূণ্য ৯ শতাংশ। এরমধ্যে ছাত্র ৪২ এবং ছাত্রী ২২ জন।
উত্তীর্ণ শিক্ষার্থীর ২৫ দশমিক ৪৩ শতাংশ পেয়েছে জিপিএ ৪, ২৯ দশমিক ৫৭ শতাংশ পেয়েছে জিপিএ ৩.৫।
কারিগরি বোর্ডের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান
পাসের হারের ক্রমানুসারে এই বোর্ডে সেরা ১০ ইন্সটিটিউটের মধ্যে রয়েছে
bdnews24